1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ২০ টাকায় পরীক্ষা, ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

টেকনাফে ইভটিজিংয়ের দায়ে রোহিঙ্গা যুবকের দুই মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

আবু মুসা,

কক্সবাজারের টেকনাফে ইভটিজিং ও অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শনের দায়ে মোহাম্মদ আরকান (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। আদালত পরিচালনা করেন ক্যাম্প সিআইসি মো. রনি আলম নূর। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাত ৯টার দিকে ক্যাম্পের এ/০৪ ব্লকের বাসিন্দা জান্নাতারা (২৭) নামে এক নারীকে লক্ষ্য করে ইভটিজিং ও অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগ ওঠে একই ব্লকের বাসিন্দা মোহাম্মদ আরকানের বিরুদ্ধে।

এ সময় স্থানীয় রোহিঙ্গারা তাকে আটক করে এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে সংশ্লিষ্ট ব্লকের মাঝির জিম্মায় দেওয়া হয়।

সোমবার এ ঘটনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় মোহাম্মদ আরকানকে দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এপিবিএন জানায়, এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24