1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী

টেকনাফে বিজিবি’র তাৎক্ষণিক অভিযান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬১ বার পঠিত

নজরুল ইসলাম খোকন ,
টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র তাৎক্ষণিক ও সাহসী অভিযানে ছিনতাইকারীদের কবল থেকে একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ সময় অটোরিকশার কিশোর চালককে নিরাপদে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, টেকনাফ উপজেলার একটি এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা এক কিশোর চালককে লক্ষ্য করে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র পরিকল্পিতভাবে তার অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

বিজিবি’র সদস্যরা তাৎক্ষণিক তৎপরতা ও পেশাদারিত্বের মাধ্যমে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করলে তারা অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত অটোরিকশাটি জব্দ করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে কিশোর চালককে নিরাপদে উদ্ধার করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবি’র দ্রুত পদক্ষেপের ফলে একটি বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে অসহায় পরিবারটি। তারা বিজিবি’র মানবিকতা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে এমন ভূমিকার প্রশংসা করেন।

এদিকে বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জানমাল রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অপরাধ দমন এবং মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডেও তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

টেকনাফে বিজিবি’র এই সফল অভিযান আবারও প্রমাণ করেছে যে, দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও তারা সদা তৎপর ও অঙ্গীকারবদ্ধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24