1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

টেকনাফে মোচনী ট্রাক চালক সমবায় সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মোচনী ট্রাক চালক সমবায় সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সদস্যদের কল্যাণ, পেশাগত বিভিন্ন সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমিতির সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লাল মিয়া, বর্তমান সভাপতি শওকত আলী, প্রধান উপদেষ্টা লতিফ আহমদ, উপদেষ্টা সোলতান আহমদ, সহ-সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ বাদশা মিয়া, কামাল হোসেন, মোহাম্মদ দেলোয়ার, খোরশেদ আলম, মো. সোলতান ও সরওয়ার কালামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে সভাপতি শওকত আলী বলেন, মোচনী ট্রাক চালক সমবায় সমিতি দীর্ঘদিন ধরে চালকদের অধিকার, স্বার্থ ও কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সদস্যদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সদস্যদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ নেওয়া হবে। চালকদের পেশাগত সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সংগঠনের উন্নয়নে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা লতিফ আহমদ বলেন, একটি সংগঠনের মূল শক্তি হচ্ছে সদস্যদের ঐক্য ও পারস্পরিক বিশ্বাস। সমিতির কার্যক্রম আরও সুসংগঠিত করতে সবাইকে সংগঠনের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। পাশাপাশি সদস্যদের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে।
উপদেষ্টা সোলতান আহমদ বলেন, ট্রাক চালকরা দেশের যোগাযোগ ও পণ্য পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাদের পেশাগত নিরাপত্তা, সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে একটি শক্তিশালী সংগঠনের বিকল্প নেই। মোচনী ট্রাক চালক সমবায় সমিতিকে আরও আধুনিক, কার্যকর ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সহ-সভাপতি শামসুল আলম বলেন, সংগঠনের অগ্রগতির জন্য নিয়মিত মতবিনিময় এবং সদস্যদের সঙ্গে নিবিড় যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা করা হলে সংগঠনের প্রতি সদস্যদের আস্থা আরও বাড়বে। তিনি সংগঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করা হবে। সদস্যদের যেকোনো যৌক্তিক সমস্যা ও প্রয়োজনকে সংগঠনের মাধ্যমে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে তিনি সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্য বক্তারাও ট্রাক চালকদের পেশাগত বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন। তারা বলেন, পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে মোচনী ট্রাক চালক সমবায় সমিতিকে একটি আদর্শ, শক্তিশালী ও কল্যাণমুখী সংগঠনে পরিণত করা সম্ভব।
সভা শেষে সমিতির সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24