1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জমির হোসেন গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৯ বার পঠিত

​টেকনাফ প্রতিনিধি (আবু মুসা):
কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও জিআর সাজা পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি জমির হোসেন প্রকাশ হোসেন (৩৬)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
​গতকাল ১৯ জুন (শুক্রবার) রাত সোয়া ৮টার দিকে টেকনাফ পৌরসভার ০৪ নং ওয়ার্ডের আল-ফয়সাল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত জমির হোসেন টেকনাফ সদর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের নতুন পল্লান পাড়া গ্রামের মৃত সৈয়দ হোসেনের ছেলে।
​র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি টেকনাফ পৌরসভা এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল আল-ফয়সাল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি জমির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।
​র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় মাদক ও অপরাধ দমনে র‌্যাবের এই ধরনের চিরুনি অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24