1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

টেকনাফে সড়ক দুর্ঘটনার পর বটগাছ ভেঙে আহত আরও কয়েকজন, এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি | আবু মুসা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার আরকান সড়কে মিনি ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে। পরে আহতদের উদ্ধারকাজ চলাকালে রাস্তার পাশের একটি বিশাল বটগাছ ভেঙে পড়লে উদ্ধারকারীসহ আরও কয়েকজন আহত হন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফগামী একটি মাইক্রোবাসের সঙ্গে কক্সবাজারমুখী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত চালকের একটি পা ভেঙে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

উদ্ধারকাজ চলার সময় টানা বৃষ্টিতে দুর্বল হয়ে পড়া একটি বিশাল বটগাছ হঠাৎ ভেঙে মাইক্রোবাস ও উদ্ধারকারীদের ওপর পড়ে। এতে উদ্ধারকারী সালাহ উদ্দিন (৩০) ও গণমাধ্যমকর্মী মোজাম্মেল হকসহ আরও কয়েকজন আহত হন।

দুর্ঘটনা ও গাছ ভেঙে পড়ার কারণে আরকান সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় জনতা ও ৬৪ বিজিবির সদস্যদের সহযোগিতায় গাছ ও দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ সময় বিজিবির ভূমিকার প্রশংসা করেন স্থানীয়রা।

ঘটনাস্থলে পৌঁছাতে হাইওয়ে পুলিশের বিলম্ব নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তবে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি নুরুল আবছার জানান, পুলিশের গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে পৌঁছাতে দেরি হয়েছে।

পরে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনিক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদান করা হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের চিকিৎসা চলছিল এবং প্রশাসন ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24