1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে নিখোঁজ হওয়া একই স্কুলের চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকাল তিনটায় সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদেরকে উদ্ধার করে পুলিশ। সিলেটের গোয়াইনঘাট যাওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস । এর আগে গত মঙ্গলবার সকাল থেকেই নিখোজ হয় তারা।

তিনি জানান, গত মঙ্গলবার বিকেল থেকেই পুলিশ নিখোঁজ ছাত্রীদের সন্ধানে দিন-রাত এক করে কাজ করেছে। অনুসন্ধানে জানতে পেরেছি, নিখোঁজ হওয়ার পর তারা প্রথমে দিনাজপুর হয়ে ঢাকায় গিয়েছিল। এরপরে সেখান থেকে সিলেটে গিয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ছাত্রীরা একটি বড় পাচারকারী চক্রের খপ্পরে পড়েছিল। চক্রটি তাদেরকে প্রলোভন দেখিয়ে সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাঠানোর চেষ্টা করছিল বলে সন্দেহ করা হচ্ছে।
উদ্ধার হওয়া ছাত্রীরা হলো, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতী খুশি (১৭), একই গ্রামের বাংঠু দেবনাথের মেয়ে মল্লিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। এদের মধ্যে খুশি, মল্লিকা ও ঋতু সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি এবং সুজতি একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

গত মঙ্গলবার সকালে তারা একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। কোনো সন্ধান না পেয়ে ওই রাতেই পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নিখোজ হওয়া স্কুলছাত্রীদের পরিবারের লোকজন।

সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, ‘স্কুলছাত্রীদের সিলেট থেকে ঠাকুরগাঁও নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা
০১৭৪০৮৬১০৮০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24