1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় অনিয়ম, জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে।

শুধু তাই নয়,ক্ষমতার অপব্যবহার করে নিজের ও স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকের নিলাম কার্যক্রমে অননুমোদিতভাবে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল ও সংশ্লিষ্ট ব্যাংকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলা। তিনি জানান, এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন, উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও এএসআই (কোর্ট সহকারী) বেলাল হোসেন।

দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালের বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ পায় সংস্থাটি।

এ ছাড়া হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের ও স্ত্রী জেসমিন রহিমের মালিকানাধীন প্রতিষ্ঠান যায়েদী ট্রেডার্সের অনুকূলে যমুনা ব্যাংকের নিলাম কার্যক্রমে অননুমোদিতভাবে অংশ নেওয়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযান পরিচালনা করে দুদক।

অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম যমুনা ব্যাংক পিএলসির ঠাকুরগাঁও শাখা পরিদর্শন করে। এ সময় নিলাম-সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েলের স্ত্রী জেসমিন রহিমের মালিকানাধীন ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়ায় অবস্থিত যায়েদী ট্রেডার্স ওই নিলামে বিজয়ী হয়েছে।

এ ঘটনায় নিলাম প্রক্রিয়ায় হাসপাতালের তত্ত্বাবধায়কের প্রভাব বিস্তারের সম্ভাবনা এবং স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

দুদক সূত্র জানায়, অভিযানে সংগৃহীত নথিপত্র ও তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। তবে অভিযান শেষে অভিযোগগুলোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সংস্থাটি। নথিপত্র যাচাইয়ের পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েল বলেন, ‘অভিযোগগুলো সত্য নয়। হাসপাতালের পক্ষ থেকে সব কাগজপত্র দেওয়া হয়েছে।

এ বিষয়ে আগে সরকারি পর্যায়ে তদন্ত হয়েছে। অনেকেই অভিযোগ করেছিলেন। তবে তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। দুদক আবারও তদন্ত করছে। তাদের কাছেও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি।

তবে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলা বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।

এ সময় সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। পরবর্তী সিদ্ধান্ত কমিশন নেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24