1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ২০ টাকায় পরীক্ষা, ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম

ঠাকূরগাঁওয়ে ১০৬ গ্রাহকের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে উধাও পল্লী বিদ্যুতের মিটার রিডার!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মো. আরফান আলী :
ঠাকূরগাঁওয়ে ১০৬ জন গ্রাহকের প্রায় সাড়ে ৯ লাখ টাকা বিদ্যুৎ বিল নিয়ে উধাও হয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির এক মিটার রিডার। অভিযুক্তের নাম মো. গোলাম কাদের (৩২)। তিনি পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদে কর্মরত ছিলেন।

বুধবার (৭ অক্টোবর) এ ঘটনায় সদর থানায় মামলা করেছেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) মো. গোলজার হোসেন। অভিযুক্ত গোলাম কাদের ভোলা সদর উপজেলার ধনিয়া গ্রামের মৃত ছালে আহাম্মদ মাতুব্বরের ছেলে। মামলার পর থেকেই তিনি পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সদর উপজেলার বোচাপুকুর এলাকার ১০৬ জন গ্রাহকের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে বিলের কাগজে স্বাক্ষর করে বকেয়া বিল আদায় করেন গোলাম কাদের। আদায়কৃত *৯ লাখ ৬৭ হাজার ৬২৮ টাকা* তিনি সমিতিতে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এরপর গত ২৭ আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থেকে আত্মগোপনে যান। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

বিল জমা না হওয়ায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দিলে গত ২৩ সেপ্টেম্বর সমিতি একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ মেলে।

*ভুক্তভোগী গ্রাহকদের ক্ষোভ:*
বোচাপুকুরের গ্রাহক মহসিন আলী বলেন, “প্রতি মাসের বিল প্রতি মাসেই দিয়েছি। এখন দেখি ৬ মাসের বিল জমা হয়নি, বকেয়া ৩৫ হাজার টাকা।
এত টাকা কোথায় পাব?”

আরেক গ্রাহক আকবর আলী বলেন, “কাগজে সই করে টাকা নিয়েছে। এখন শুনি ৮ মাসের বিল বাকি, লাইন কাটতে আসছে। আমি আর টাকা দিতে পারব না।”

বিলকিস আক্তার নামে এক গ্রাহক বলেন, “বাড়িতে এসে বিল নিয়ে সই করে গেছে। এখন দেখি ৭ মাসের ২৬ হাজার টাকা বাকি।”

এ বিষয়ে বাদী মো. গোলজার হোসেন বলেন, গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ায় সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, তাই মামলা করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলী বলেন, দণ্ডবিধির ৪০৮ ধারায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24