1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ডুমুরিয়ার চুকনগর ৬৪ জন পরিবেশকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পঠিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ডুমুরিয়ার চুকনগরে আদর্শ প্লেস কনফারেন্স রুমে “উত্তম কৃষি পদ্ধতি (GAP) এর মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” বিষয়ক পরিবেশক ও খুচরা বিক্রেতাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৯ এপ্রিল) আয়োজিত এ কর্মশালায় বিশেষভাবে আমন মৌসুমের উপযোগী ধানের জাত, গুড এগ্রিকালচার প্র্যাকটিস (GAP)-এর মূল দিকসমূহ এবং মাঠপর্যায়ে এর কার্যকর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা আমন ধান, সবজি ও অন্যান্য ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তি, নিরাপদ ব্যবস্থাপনা এবং সঠিক প্রয়োগ কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও লিগালের প্রতিনিধি সহ জেলার প্রায় ৬৪ জন পরিবেশক ও খুচরা বিক্রেতা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, GAP অনুসরণ ও বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে মাটির স্বাস্থ্য সুরক্ষা, ফসলের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব। এ ধরনের কর্মশালা পরিবেশক ও খুচরা বিক্রেতাদের মাধ্যমে কৃষকদের কাছে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24