1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে ব্লকনেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনের চর মোজাম্মেলে জমি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলনে প্রচারিত ‘অপপ্রচারের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ব্লকনেতা আজগর হাওলাদার।

শনিবার (১৮ জুলাই) দুপুরে তজুমদ্দিন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজগর হাওলাদার বলেন, বিতর্কিত জমিটি আজগর নামের এক ব্যক্তি চাষাবাদ করতেন। ৫ আগস্টের পর তিনি এলাকা ছেড়ে চলে গেলে পার্শ্ববর্তী কৃষক শরীফ ওই জমির ধান কেটে নিয়ে দখলে নেন। পরে শরীফ ও তার স্ত্রী শাহানুর ওই জমির দুই অংশ গোপনে চাষাবাদ করতে থাকেন।
বিষয়টি জানতে পেরে শরীফকে জমি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয় বলে দাবি করেন আজগর হাওলাদার। তিনি বলেন, ‘এক পরিবারের জন্য এক বাট জমি’—এই নীতিতে অতিরিক্ত জমিটি মানিক নামের এক অসহায় কৃষককে চাষাবাদের জন্য দেওয়া হয়।
বৃহস্পতিবার মানিকের পরিবারের সদস্যরা ওই জমিতে ধান বুনতে গেলে শাহানুর বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন আজগর হাওলাদার।

সংবাদ সম্মেলনে এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের সরেজমিনে চরাঞ্চলে গিয়ে ঘটনার সঠিক তথ্য অনুসন্ধান করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24