1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিজিবি ক্যাম্প নিয়ন্ত্রিত এলাকার হযরত শাহ আরেফিন(রহ)এর আস্তানায় সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ান এর ব্যবস্থাপনায় ৫শতাধিক নারী পুরুষ ও শিশুদেরকে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরন করা হয়।
১৩ জুলাই সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিজিবির নিজস্ব মেডিক্যাল অফিসার ও তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসারগন রুগী দেখে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন ।
মেডিক্যাল ক্যাম্পেইন উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ২৮ বিজিবি অধিনায়ক লে,কর্ণেল জাকারিয়া কাদির। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, বিজিবি সর্বদায়ই সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জরুরী পরিস্থিতিতে জনকল্যান মুলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্ঠি ও প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষতিগ্রস্ত সিমান্তবর্তী এলাকায় যে অসহায় জনগোষ্ঠী আছে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চত করতে বিনা মুল্যে মেডিক্যাল ক্যাম্পেইন ও ওষুধ বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে করে ৫শতাধিক নারীপুরুষ ও শিশু চিকিৎসার পাশাপাশি ওষুধ ও পাচ্ছে । আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় মেডিক্যাল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ২৮ বিজিবি ব্যাটালিয়ান এর সহকারী পরিচালকবৃন্দ,স্থানীয় বিজিবি ক্যাম্প ইনচার্জ,স্থানীয় লাউড়ের গড় ও ব্যাটালিয়ান বিজিবির সদস্যগন সহ আস্তানা পরিচালনা কমিটির সদস্য সচিব আলম সাব্বির, খাদেম হাজী নুরুল আমিন,সদস্য মহরম আলী,শহিদ মিয়া,নুরুল ইসলাম প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24