1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

তুলা আবাদে আগ্রহী করতে চাষীদের মাঝে প্রণোদনা প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে তুলাচাষে উদ্ধুদ্ধ করতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে প্রধান অতিথি হিসাবে কৃষি প্রণোদনা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট-২৬) দুপুরে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড যশোরের পৃষ্টপোষকতায় ও কেশবপুর ইউনিটের ব্যবস্থাপনায় কৃষি প্রণোদনা প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিারের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মেশকাতুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।
যশোর জেলা তুলা উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তুলা উন্নয়ন বোর্ড যশোর অঞ্চলের উপ-পরিচালক মোজাদ্দেদ আল শামীম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন ও তুলা উন্নয়ন বোর্ড কেশবপুর ইউনিটের কটন অফিসার শেখ কহিনূর ইসলাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক এম আব্দুল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক ইস্রাফিল হোসেন, তুলাচাষী আব্দুর রহিম সানা, করিম ফকির, তছির উদ্দিন ও খোকন প্রমুখ। এসময় ৩০ জন তুলাচাষীর মাঝে প্রণোদনার কৃষি সামগী হিসাবে তুলাগাছে প্রয়োগযোগ্য ভিটামিন ও কীটনাশক প্রদান করা হয়। তুলাচাষীরা।এই প্রণোদনা পেয়ে আনন্দিত।
ছবিঃ
১৩/০৮/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24