1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

দামুড়হুদা থানাধীন ফকির পাড়া গ্রামে মাদকবিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত; আত্মসমর্পণ করলেন এক মাদক ব্যবসায়ী

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

ডেক্স রিপোর্ট

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফকির পাড়া গ্রামে মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ০৪ জুলাই ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকায় মাদক নিয়ন্ত্রণে সচেতন যুব সমাজ, ফকির পাড়া, দামুড়হুদা, চুয়াডাঙ্গার আয়োজনে মাদকবিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে স্থানীয় সর্বস্তরের জনগণ, যুব সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

তিনি তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় পরিবার, সমাজ ও সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় সমাবেশ চলাকালে একজন মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তিনি ভবিষ্যতে মাদক ব্যবসা থেকে বিরত থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করেন। পুলিশ সুপার মহোদয় তাকে সুপথে ফিরে আসার জন্য উৎসাহ প্রদান করেন এবং সমাজের অন্যান্য মাদক ব্যবসায়ীদেরও আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24