1. admin@mhnews24.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চট্টগ্রামের আলোচিত মামলার এক আসামি গ্রেপ্তার শঙ্কা ছিল গোপালগঞ্জ নিয়ে, নির্বিঘ্নে পার হলো ১১ দলীয় ঐক্যের ১৫০০ গাড়ির লংমার্চ রাজিবপুরে এইচএসসিতে ফল বিপর্যয়, দায় কার—শিক্ষার্থী, অভিভাবক নাকি কলেজ কর্তৃপক্ষ? কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা নেত্রকোনায় অতিরিক্ত শামুক আহরণে সংকটে ডিঙ্গাপোতা হাওরের মৎস্য সম্পদ ও পরিবেশ উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১ কুমিল্লায় সিএনজি অটোরিকশার ইঞ্জিনে মিললো ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার-২ দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী শুভ জন্মদিন নেত্রকোনায় জমি দখলের চেষ্টা, ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উচ্চশিক্ষিত মোছা. শারমিন মাহবুব। এলাকার সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং ওয়ার্ডকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টায় উপজেলার বড় শীতলাই এলাকায় নিজ বাড়িতে এ উপলক্ষে এক উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গ্রামের তিন শতাধিক পুরুষ, নারী ও যুবক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শারমিন মাহবুব এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যার সমাধান, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং ওয়ার্ডকে একটি মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মতামত, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো নিয়ে আলোচনা করেন।

তিনি জানান, এলাকার মানুষের সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই তাঁর লক্ষ্য। বিশেষ করে নারী ও যুবসমাজের উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দিতে চান তিনি।

উন্মুক্ত এ মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা তাঁদের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24