1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত

​আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, জনশৃঙ্খলা বিনষ্ট, মিথ্যা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে রাজশাহী মহানগর যুবদল।

নগরীতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা দেশের জনগণ কখনো মেনে নেবে না। তাঁরা গণতন্ত্র, শান্তি ও জনস্বার্থবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানান।

​রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
​রফিক আহমেদ ডলার (সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি)। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির ​মাহামুদুস সালেহীন (সহ-সভাপতি) ​গোলাম মোস্তফা (যুগ্ম সাধারণ সম্পাদক) ​আবদুল ওয়াহাব (যুগ্ম সাধারণ সম্পাদক) ​কামরুজ্জামান নান্নু (ধর্ম বিষয়ক সম্পাদক)
​বিক্ষোভ সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রকিবুল হক টফি, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, নাজির হাসান, আতাউর রহমান বাঁধন ও আনারুল ইসলাম।
​আরও উপস্থিত ছিলেন ​মোঃ মাসুদুল হক মৃধা মোমিন (সদস্য, দপ্তরের সংযুক্ত) ​ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল (অন্যতম সদস্য)
​মজিবুল হক মিলন, সুব্রত রায়, হাসান খান, শ্যামল শেখ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সুরাজ আলী, মোহন আলী, আকলেসুর রহমান সাজিম, মোঃ রবিন হোসেন, হাফিজ বাবুসহ রাজশাহী মহানগর যুবদলের আওতাধীন ৮টি থানার নেতৃবৃন্দ এবং ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব ও বিপুল সংখ্যক নেতাকর্মী।
​সমাবেশ শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24