1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

দেশসেরাদের তালিকায় মৌলভীবাজারের কৃতি সন্তান বিশ্বনীল সাহা, ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে মৌলভীবাজার জেলার কৃতী সন্তান বিশ্বনীল সাহা। তার এই গৌরবময় অর্জনে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিশ্বনীল সাহার রোল নম্বর ৬০৩৬৬৫৪। সে মৌলভীবাজার সদর উপজেলার হাজী নছিবউল্ল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে সে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হয়েছে।

বিশ্বনীল সাহা বিদ্যুৎ ফাউন্ডেশনের মহাপরিচালক, দৈনিক মানবতার কণ্ঠস্বর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, একুশে সংবাদ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি এবং নিউজ বাংলা অনলাইন পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি সাংবাদিক বিজয় সাহার বড় ছেলে।

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ও অধ্যবসায়ী বিশ্বনীল সাহা নিয়মিত শিক্ষা কার্যক্রমে মেধার পরিচয় দিয়ে আসছে। তার নিষ্ঠা, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং শিক্ষক ও পরিবারের সার্বিক সহযোগিতায় এই সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে বিশ্বনীল সাহা জানায়, “আমার এই অর্জনের পেছনে আমার শিক্ষক এবং মা-বাবার অবদান সবচেয়ে বেশি। তাঁদের দিকনির্দেশনা, ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। ভবিষ্যতে একজন সচেতন ও যোগ্য নাগরিক হয়ে দেশের সেবা করতে চাই।”

বিশ্বনীলের এই কৃতিত্বে গর্বিত তার পরিবার। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, স্থানীয় শিক্ষকমহল ও শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, বিশ্বনীল ভবিষ্যতেও লেখাপড়ায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে পরিবার, বিদ্যালয়, মৌলভীবাজার জেলা তথা দেশের মুখ উজ্জ্বল করবে।

শিক্ষানুরাগীরা বলেন, বিশ্বনীল সাহার এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। মেধা, পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সমন্বয়ে একজন শিক্ষার্থী যে কাঙ্ক্ষিত সাফল্যের শিখরে পৌঁছাতে পারে, তার উজ্জ্বল উদাহরণ বিশ্বনীল সাহা।

মেধা ও পরিশ্রমের পথ ধরে বিশ্বনীল সাহা আরও অনেক দূর এগিয়ে যাক—এমন প্রত্যাশা তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24