1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে মহা মিছিল, ধর্মতলা উত্তাল।

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

আজ ২৪ শে জুলাই শুক্রবার, ঠিক দুপুর আড়াইটায়, বামপন্থী ছাত্র সংগঠন ও ছাত্র সমাজের আহবানে, দিল্লিতে ছাত্রদের উপর দিল্লী পুলিশি অত্যাচার এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবীতে মহা মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা, ধর্মতলা দড়িনা ক্রসিং থেকে লেলিন মুক্তির সামনে পর্যন্ত উত্তাল হয়ে পড়ে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

বিভিন্ন বাম সংগঠনের ছাত্রছাত্রীরা ও যুব সমাজরা, শিয়ালদা স্টেশনের জমায়েত হতে থাকে, কয়েক হাজার ছাত্রছাত্রী, মুনিঋষিদের পোস্টার ব্যানার এবং দলীয় পতাকা নিয়ে জমায়েত হয় একের পর এক, ঠিক দুপুর আড়াইটা নাগাদ এই মহা মিছিল শুরু হয়, মিছিল শুরুর আগে থেকেই, ধর্মতলা চত্বরে পুলিশী মোতায়ন চোখে পড়ার মতো, কেন্দ্রীয় বাহিনী , কলকাতা পুলিশ, জল কামান থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা রাখা ছিল, কিন্তু মিছিল ধর্মতলা চত্বরে পৌঁছানো সাথে সাথে, পুলিশ দিয়ে ব্যারিকেট করলেও ধোপে টেকেনি, আটকানোর চেষ্টা করলেও, ছাত্র-ছাত্রীরা ধর্মতলা ডরিনা ক্রসিং, লেলিন মূর্তি, মেট্রো সিনেমা এমনকি এসেন ব্যানার্জি রোড পুরোটা স্তব্দ করে দেন, পুলিশ প্রশাসন বাধ্য হয় সরে যেতে,

বামপন্থী সংগঠনের তরফ থেকে বারবার মাইকিং এ ঘোষণা করতে থাকেন, কোনরকম কারো ফাঁদে পা না দিতে, এবং সবাই যেন তাদের বন্ধুদের কাছাকাছি থাকেন। কোনরকম ঝামেলা সৃষ্টি যাতে না হয় বারবার ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে ঘোষণা করতে থাকেন, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ ও মিছিল করতে এসেছি, এই মিছিলে সকল ছাত্র-ছাত্রীদের ক্লাস বয়কট করে যোগ দেয়ার আহ্বান জানান।

আমাদের দাবী অবিলম্বে দোষী পুলিশদের শাস্তি হোক বিচারচাই, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই , এন টি এ বাতিল করতে হবে,

আজ মিছিলে কলকাতা ধর্মতলা চত্বর স্তব্ধ হয়ে পড়ে, মিছিল ব্যানার পোস্টার ও মনীষীদের ছবি হাতে ছাত্র-ছাত্রীরা ধর্মতলা পৌঁছে গেল, মিছিলের বেশিরভাগ মৌলালি পর্যন্ত আটকে যায়। তাহারা প্রথমে ধর্মতলায় প্রবেশ করতে পারছিল না। বারবার পুলিশকে অনুরোধের পর তারা ধর্ম তলায় ঢুকতে পান। সন্ধ্যা নেমে এলেও ছাত্র ছাত্রীরা এতোটুকু বিচলিত হননি। প্রত্যেক ছাত্র-ছাত্রী তাহাদের ফোনে আজকের এই মহা মিছিল ক্যামেরাবন্দি করেছেন।

মিছিলের স্লোগান দিতে থাকেন, গোদি চোর ভোট চোর, প্রধানমন্ত্রী দু’হটো, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দাও, পুলিশ প্রশাসন দেখে যাও ছাত্রদের আন্দোলন, স্লোগানের সাথে সাথে, প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বিভিন্ন ধরনের পোস্ট আরো কার্টুন নিয়ে প্রতিবাদ করেন।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24