1. admin@mhnews24.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যশোর অভয়নগরে অভিযান চালিয়ে আওমীলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার। বিভাজনে দুর্বলতা ঐক্যে শক্তি Divide and Rule অর্থ হলো বিভক্ত করো এবং শাসন করো গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং বিছালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সমর্থন ঘোষণা দুস্থ মানবতার সেবায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের জন্য সর্বজনীন পেনশন চালু রাখতে সরকারের উদ্যোগ দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক হাজি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধিদের সাথে সংলাপ

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর  ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী দিনে স্কুল ফিডিং, পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিপাদ্য বিষয় – “রপ্তাণীমূখী প্রাণী সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।” প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে ২৮ নভেম্বর শনিবার দুপুরে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দুধ ও ডিম খাওয়ায়ে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করায় ৩ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। 

জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী উপলক্ষে প্রাণী সম্পদের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন আলোচনা সভার সভাপতি ইউএনও কাজী তাহমিনা সারমিন। এসময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ শামীম আখতার,ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ প্রমূখ। ২ শত শিক্ষার্থীকে দুধ ও ডিম খাওয়ানো হয়।

মোঃ নুরুল ইসলাম, ধামইরহাট, নওগাঁ
   

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24