1. admin@mhnews24.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যশোর অভয়নগরে অভিযান চালিয়ে আওমীলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার। বিভাজনে দুর্বলতা ঐক্যে শক্তি Divide and Rule অর্থ হলো বিভক্ত করো এবং শাসন করো গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং বিছালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সমর্থন ঘোষণা দুস্থ মানবতার সেবায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের জন্য সর্বজনীন পেনশন চালু রাখতে সরকারের উদ্যোগ দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক হাজি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধিদের সাথে সংলাপ

বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

নুরনবী সোহেল, নিজস্ব প্রতিবেদকঃ

পার্বত্য জেলা বান্দরবানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত মানোন্নয়নের প্রত্যয়ে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র বান্দরবান জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা, বান্দরবান জেলা শাখার সভাপতি আবুল বশর ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আলমগীর গনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মনজুর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আতিকুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব মো. জাফর উল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার ও প্রকাশনা সচিব এম হোসাইন আহমদ, সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. নুরুল কবির এবং বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. নাছিরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি আলমগীর গনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। পার্বত্য অঞ্চলের উন্নয়ন, সম্ভাবনা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।”
প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় মহাসচিব মনজুর হোসেন বলেন, “তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বান্দরবান জেলা কমিটি ও প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বের এই মেলবন্ধন স্থানীয় সাংবাদিকতায় নতুন গতি সঞ্চার করবে বলে আমি বিশ্বাস করি।”
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আতিকুর রহমান আজাদ পার্বত্য অঞ্চলের সাংবাদিকদের সাহসিকতার প্রশংসা করেন এবং অপসাংবাদিকতা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. জাফর উল্লাহ এবং কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সচিব এম হোসাইন আহমদ তাদের বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ব্যাপক প্রচারক প্রসার করার ওপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. নুরুল কবির বলেন, “চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলায় জাতীয় সাংবাদিক সংস্থা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলা কমিটির নবীন ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে এই যাত্রা আরও বেগবান হবে।”
সংবর্ধিত অতিথি ও বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. নাছিরুল আলম আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রেসক্লাব এবং জাতীয় সাংবাদিক সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে বান্দরবানের গণমাধ্যমকর্মীদের কল্যাণে এবং জেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাবে।”
সভাপতির সমাপনী বক্তব্যে আবুল বশর ছিদ্দিকী অনুষ্ঠানটি সফল করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয় এবং পরে আমন্ত্রিত অতিথি ও নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বান্দরবান জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24