1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

নওগাঁর পুলিশ সুপারের নির্দেশে ৩৪ লিটার দেশীয় চোলাই মদ সহ ০১ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর পুলিশ সুপারের নির্দেশে ০৫/০৭/২০২৬ তারিখ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, এক ব্যক্তি নৌকায় ছোট বড় জারকিন ও প্লাস্টিকের বোতলে দেশীয় চোলাই মদ বহন করে নদীর ধারে মাদকসেবীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পোরশা থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মোঃ রোস্তুম আলী (৫৫), পিতাঃ মৃত ওসমান আলী, সাং-পশ্চিম রঘুনাথপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির হেফাজতে থাকা বিভিন্ন ছোট বড় জারকিন ও প্লাস্টিকের বোতল তল্লাশি করে মোট ৩৪ (চৌত্রিশ) লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারপূর্বক আইনানুগভাবে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজুসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিষয় টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মহোদয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24