1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

নওগাঁয় ডিএপি সারের দামে নৈরাজ্য, সরকারি মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৫৫০ টাকা বেশি আদায়ের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলায় ডিএপি (DAP) সারের বাজারে দামের নৈরাজ্য যেন থামছেই না। সরকারি নির্ধারিত মূল্য উপেক্ষা করে বিভিন্ন বাজারে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে।

কৃষকদের অভিযোগ, বিএডিসির (BADC) ডিএপি সারের সরকারি বিক্রয়মূল্য প্রতি ৫০ কেজি বস্তা ১ হাজার ৫০ টাকা হলেও জেলার বিভিন্ন বাজারে একই সার ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে প্রতিটি বস্তায় অতিরিক্ত ৫৫০ টাকা গুনতে হচ্ছে কৃষকদের।

প্রান্তিক কৃষকদের দাবি, উৎপাদন ব্যয় দিন দিন বাড়লেও সেই তুলনায় ফসলের ন্যায্যমূল্য মিলছে না। এর মধ্যে সারের অতিরিক্ত দাম তাদের কৃষিকাজে বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে।

কৃষকদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় সরকারি মূল্য উপেক্ষা করে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।

সারের বাজারে এই অনিয়ম বন্ধে নিয়মিত বাজার তদারকি, সরকারি মূল্য নিশ্চিতকরণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন নওগাঁর কৃষক ও সচেতন নাগরিকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24