1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ (৮০৫ লিটার) চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পঠিত

পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:- নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৭/০৭/২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যায় পোরশা থানাধীন মশিদপুর ইউনিয়নের দেশীপাড়া (আদিবাসী পাড়া) এলাকায় অফিসার ইনচার্জ জিয়াউর রহমান , পোরশা থানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সমন্বয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি লক্ষণ মুর্মু, সুমন কিসকু এবং শ্রীমতি আরতি হাসদা-এর বসতবাড়িতে তল্লাশি পরিচালনা করা হয়। তল্লাশিকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে ২৭টি সিলভারের বড় পাতিল ও ৯টি বড় প্লাস্টিকের বালতিতে সংরক্ষিত সর্বমোট ৮০৫ (আটশত পাঁচ) লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ৮ (আট) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় আলামত জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় নমুনা (স্যাম্পল) সংরক্ষণপূর্বক অবশিষ্ট ওয়াশ/জাওয়া পরিবহনের অনুপযোগী ও সংরক্ষণে ঝুঁকিপূর্ণ হওয়ায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগভাবে ধ্বংস করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোরশা থানা, নওগাঁ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। জনসাধারণের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় পরিচালিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24