1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

নতুন ঠিকানায় লবণচরা থানা, জনসেবার আরেকটি মাইলফলক স্পর্শ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পঠিত

শাব্বির আহমদ
জেলা প্রতিনিধি খুলনা

অদ্য ২৮ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন করেন জনাব একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) অ্যাডমিন, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

মাননীয় অতিরিক্ত আইজিপি মহোদয় সকাল ১০ ঘটিকায় নবনির্মিত থানা প্রাঙ্গণে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে বরণ করেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। থানা ভবন উদ্বোধনের প্রারম্ভে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে মোনাজাত করা হয়। অতঃপর অতিরিক্ত আইজিপি মহোদয় ফিতা কেটে থানা ভবনে প্রবেশ করেন। তিনি থানা প্রাঙ্গণে একটি রুদ্র পলাশের চারা রোপন করেন। এরপর তিনি থানা ভবনটি ঘুরে দেখেন। অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল কক্ষ এবং থানা ব্যারাক পরিদর্শন করেন। পরবর্তীতে থানায় রক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এতোদিন লবণচরা থানাটি একটি ভাড়া বাড়িতে পরিচালিত হচ্ছিল। বর্তমানে এটি কেএমপি’র একটি নিজস্ব স্থাপনায় স্থানান্তরিত হলো। উন্নত কর্মপরিবেশের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা আরও বিকশিত হবে, সেবার মান হবে আরও উন্নত হবে বলে কেএমপি প্রত্যাশা করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি, খুলনা, জনাব এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী, কমান্ড্যান্ট, পিটিসি খুলনা, জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত) এবং কেএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24