1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

নতুন দায়িত্বে খন্দকার মোরতাজুল করিম বাদরু, জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ চন্দ্র বর্মা

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খন্দকার মোরতাজুল করিম বাদরু। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি।

শ্রদ্ধা নিবেদনকালে খন্দকার মোরতাজুল করিম বাদরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা নতুন দায়িত্ব পাওয়ায় খন্দকার মোরতাজুল করিম বাদরুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম কে মাসুদ আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান হৃদয় সরকার, সম্পাদক ফকির মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজ্জাক, সহ-আন্তর্জাতিক সম্পাদক মো. রুহুল আমিন এবং মো. সালমান, মো. ইসরাফিল ও মো. মনির হোসেনসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে খন্দকার মোরতাজুল করিম বাদরুর নেতৃত্বে দেশের সামাজিক উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির কল্যাণ, মানুষের শান্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24