1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সঙ্গে ছিলেন সমাজকল্যাণমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পঠিত

ডেক্স রিপোর্ট

২১ আগষ্ট ২০২৬: রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারদলীয় সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার সংসদ সভাকক্ষ থেকে বের হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দল ও নিজের পক্ষ থেকে ফুল দিয়ে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। এর আগে সংসদের সভাকক্ষে ফল ঘোষণার পরপরই লাল গোলাপ দিয়ে তাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এরপর নতুন রাষ্ট্রপতিকে নিয়ে সরকারপ্রধান যান সংসদ লবিতে। সেখানেও প্রধানমন্ত্রী একটি বড় ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ড. জাহিদ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ অন্যান্য সংসদ সদস্যরা।

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে সামনে এগিয়ে যেতে বললে প্রধানমন্ত্রী বলেন, “আপনি আগে যান।” এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ লবি থেকে নিজের কক্ষে যান। সেখানেও প্রধানমন্ত্রী গিয়ে তার সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদ সদস্যরাও সেখানে হাজির হন।

ত্রয়োদশ সংসদ গঠনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুই কক্ষের একটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যটিতে সালাহউদ্দিন আহমদ বসেন। মির্জা ফখরুল সেই কক্ষে কিছুক্ষণ অবস্থান করেন। সংসদের কর্মকর্তা ও কর্মচারীরাও তাকে অভিনন্দন জানান। নিজের কক্ষ থেকে বের হওয়ার সময় ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে করমর্দন করে বিদায় নেন দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাওয়া মির্জা ফখরুল।

সাড়ে তিন দশকের মাথায় রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার ভোট দেন সংসদ সদস্যরা। সংসদ কক্ষে ভোট চলে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। ভোট পড়েছে ৩৪৩টি। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের বাক্সে ভোট পড়েছে ৮৮টি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24