1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট অর্থ দন্ড ও বিশ্ব পরিবেশ দিবস -২০১৬ উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকায় ৯ইং জুলাই, বৃহস্পতিবার,মাসুম পেপার মিল নামক প্রতিষ্ঠানে, আসমা জাহান সরকার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নরসিংদী সদর, এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী ও মাধবদী থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইটিপি চালু না থাকার অপরাধে বাংলাদেশ পরিবেশ আইন-১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০/- পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের মালিকের নিকট হতে আগামী ০২ মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে পরিবেশের ছাড়পত্র গ্রহণ ও ইটিপি স্থাপন করার জন্য মুচলেকা নেওয়া হয়।

এছাড়া জেলা প্রশাসন, নরসিংদী ও পরিবেশ অধিদপ্তর নরসিংদীর আয়োজনে আজ বিশ্ব পরিবেশ দিবস -২০২৬ উদযাপন করা হয়।
ইসরাত জাহান কেয়া, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী আজ নরসিংদী শহরের বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে মদনগঞ্জ রোডের আশেপাশের জায়গা সরজমিন পরিদর্শন করে বর্জ্য ফেলার একটা নির্দিষ্ট ডাম্পিং স্পট নির্ধারণ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার, আসমা জাহান সরকার,সহকারী কমিশনার (ভূমি) নরসিংদী সদর,মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী,পৌর নির্বাহী কর্মকর্তা ও শীলমান্দি, মহিষাশুড়া, মাধবদী ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24