1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

নাগেশ্বরীতে ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত

শাওন আহম্মেদ লেবু
স্টাফ রিপোর্টার

‘মানবজাতির কল্যাণে, এগিয়ে আসি সেবাদানে’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নাগেশ্বরী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরা হয়। পরে মো. হাফিজুর রহমানের সাবলীল সঞ্চালনায় শুরু হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান, নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জামাল হোসেন, নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান, নাগেশ্বরী বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহমুদ হাসান হাজী সোহেল, মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক এজেডএম জাহাঙ্গীর আলম মতি সরকার, নাগেশ্বরী পৌর যুব সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, সংগঠক, কলামিস্ট ও সংবাদকর্মী মো. সাদিকুল ইসলাম সোহেল মুন্সী এবং বামনডাঙ্গা ইউনিয়ন যুব প্ল্যাটফর্মের সভাপতি মো. আজিজুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সভাপতি মো. রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. লিটু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. রবিউল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ী।
আলোচনা সভায় বক্তারা নাগেশ্বরী ব্লাড ব্যাংকের বিগত দিনের মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আর্তমানবতার সেবায় তরুণদের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজন মেটানোর পাশাপাশি সমাজ থেকে মাদক ও অপরাধ দূরীকরণে যুবসমাজকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা নাগেশ্বরী ব্লাড ব্যাংকের মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করতে স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রস্তাবনা তুলে ধরা হয়। পরে কেক কেটে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে স্বেচ্ছাসেবীদের মিলন ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24