1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:মাইদুল হোসেন

কুড়িগ্রামের নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে জুলাই ২০২৬ থেকে জুলাই ২০২৭ মেয়াদের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

শনিবার (১৮ জুলাই) নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে মোঃ মিলন মিয়া সভাপতি, মোঃ মেরাজুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, সিয়াম শাহরিয়ার সৃজন সাধারণ সম্পাদক, মোস্তফা কামাল মামুন সহ-সাধারণ সম্পাদক, রাহিমুল ইসলাম সজীব সাংগঠনিক সম্পাদক, মোঃ রাশেদুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ বেলাল হোসেন কোষাধ্যক্ষ, মনিরুজ্জামান মিম দপ্তর সম্পাদক এবং এই এম ইদ্রিস হোসাইন ধর্মবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া মুতাসিম বিল্লাহ তানিমকে কমিটির উপদেষ্টা মনোনীত করা হয়েছে। তিনি ‘হামার নাগেশ্বরী’, ‘দৈনিক গণকণ্ঠ’ ও ‘আগামীর সময়’-এর সঙ্গে যুক্ত রয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটি নাগেশ্বরীতে অনলাইন সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে কাজ করবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাদিকুল ইসলাম সোহেল মুন্সী এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জেলাল আহম্মদ রানা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24