1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ২০ টাকায় পরীক্ষা, ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম

নারায়ণগঞ্জে এক দিনে গ্রেপ্তার ৯২, উদ্ধার ইয়াবা-গাঁজা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী, পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাই ও ডাকাতির মামলার আসামি রয়েছেন। এ সময় ইয়াবা, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান চালায় বলে জেলা পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৯ জন মাদক কারবারি, ৪৫ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১৪ জন, একজন অস্ত্রধারী, একজন ডাকাত, চারজন ছিনতাইকারী, নিয়মিত মামলার সাত আসামি, অন্যান্য মামলার আটজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য রয়েছেন।

জেলা পুলিশের হিসাব অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে মাদক কারবারের অভিযোগে, ১০ জনকে মাদক সেবনের অভিযোগে এবং একজনকে অস্ত্রধারী হিসেবে আটক করা হয়। ফতুল্লা মডেল থানা এলাকায় গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে। তাঁদের মধ্যে পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত মামলার একজন আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য রয়েছেন।

সিদ্ধিরগঞ্জে ১০টি ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকসেবী দুজন, পরোয়ানাভুক্ত তিনজন, একজন ডাকাত, নিয়মিত মামলার একজন আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানা এলাকায় ১ হাজার ৪০০টি ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই এলাকায় মাদকসেবী একজন ও অন্যান্য মামলায় অভিযুক্ত আটজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁয়ে ১৫টি ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকসেবী ২০ জন, ছিনতাইয়ের অভিযোগে চারজন, পরোয়ানাভুক্ত চারজন এবং নিয়মিত মামলার একজন আসামিসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জে ৫০টি ইয়াবা বড়ি ও পাঁচ লিটার চোলাই মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মাদকসেবী ১২ জন, পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত মামলার দুজন আসামিসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

আড়াইহাজারে ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পরোয়ানাভুক্ত তিনজন ও নিয়মিত মামলার দুজন আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24