1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন

নড়াইলে ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় ইয়াবাসহ মো. ইয়াসির আরাফাত শেখ (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার লক্ষ্মীপাশা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার।

দণ্ডপ্রাপ্ত মো. ইয়াসির আরাফাত শেখ লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের মো. ছত্তার শেখের ছেলে।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ডিএনসির একটি দল লক্ষ্মীপাশা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন ইয়াসির আরাফাতকে হেফাজতে নেওয়া হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহারিয়ার হোসেন অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপপরিচালক গোলক মজুমদার বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে আদালত তাকে জেল-জরিমানা করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24