1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

পটিয়ায় কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি || মুসলিম মিল্লাতের মহান ঈমানী জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা কার্যালয় হলে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা শাখার সভাপতি মোরশেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ।
এসময় বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আল্লামা ইলিয়াস শাহ, আল্লামা শেখ নঈম উদ্দীন, আল্লামা রেজাউল কাওসার, পটিয়া উপজেলা নেতা মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ফরিদুল আলম, নাসিফ নেজামসহ সংগঠনের অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, ১০ মহররমের শাহাদাতে কারবালা মুসলিম উম্মাহর জন্য সত্য, ন্যায়, ঈমান ও মানবতার চিরন্তন আদর্শের প্রতীক। তাঁদের ভাষ্য অনুযায়ী, হজরত ইমাম হুসাইন (রা.)-এর মহান আত্মত্যাগ ইসলাম, মানবতা এবং ন্যায়ের পক্ষে সর্বকালের সর্বোচ্চ শাহাদাতের দৃষ্টান্ত। তাঁরা আরও বলেন, আহলে রাসুলের প্রতি ভালোবাসা ও তাঁদের আদর্শ অনুসরণ ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কারবালার ঘটনা বস্তুবাদ, গোত্রবাদ ও জুলুমের বিরুদ্ধে সত্য, ন্যায় ও মানবাধিকারের পক্ষে এক ঐতিহাসিক সংগ্রামের প্রতীক।
সমাবেশে বক্তারা দাবি করেন, কারবালার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ন্যায়বিচার, স্বাধীনতা, মানবিক মূল্যবোধ এবং ইসলামের মূলধারা রক্ষায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে। তাঁরা বলেন, শাহাদাতে কারবালার আদর্শ ধারণ ও বাস্তবায়নের মাধ্যমেই ঈমান, দ্বীন, মানবতা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এসময় বক্তারা কারবালার ঘটনাকে ঘিরে বিভিন্ন বিভ্রান্তি ও বিকৃত ব্যাখ্যা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান এবং মুসলিম উম্মাহকে কোরআন-সুন্নাহ ও আহলে রাসুলের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24