1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

পটিয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল-সমাবেশে বক্তারা, বিশৃঙ্খলা রুখতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পটিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি

শুরু হয়ে পটিয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বিএনপির নেতারা বলেন, পটিয়া গোপালগঞ্জ নয়। শান্ত পটিয়াকে ফ্যাসিস্টের দোসরেরা অশান্ত করার চেষ্টা করলে তাৎক্ষণিক ভাবে প্রতিহত করা হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ধরে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।
বক্তারা আরও বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে। কোথাও যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক
সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য
সাবেক কমিশনার বদরুল খায়ের চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের,
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মাবুদ, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চেয়ারম্যান, নুরুল আবছার চৌধুরী, জসিম উদ্দিন, জাগির মেম্বার, ইসহাক, সোলাইমান, দক্ষিণ জেলা যুবদল নেতা ইদ্রিস পানু, দক্ষিণ জেলা জাসাসের সদস্যসচিব নাসির উদ্দিন, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম চৌধুরী পিবলু,
পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন, পটিয়া পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন এবং তরুণ বিএনপি নেতা আকিবুল হক আকিব, নাজমুল, আকবর, আবছার, সেলিম সিকদার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের
বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে পটিয়ার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24