1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এলাকার গুরুত্বপূর্ণ একটি অবহেলিত কাচা রাস্তায় নতুন ইটের সোলিং দিয়ে নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ দূর করে সড়কটি এখন যানবাহন ও পথচারীদের জন্য অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর “গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) ২য় পর্যায় কর্মসূচী” ২০২৫-২০২৬ অর্থবছরে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা জামির আলী গাজীর বাড়ী হতে সাংবাদিক তুহিন হোসেনের বাড়ী অভিমুখে ও সাজ্জাত মালীর বাড়ীর পার্শ্ব হতে গোপাল নন্দির বাড়ি অভিমুখে রাস্তা ইট ও মাটি দ্বারা উন্নয়ন করায় স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কাদামাটি ও জলাবদ্ধতার কারণে এই সড়কে চলাচল অত্যন্ত কষ্টসাধ্য ছিল। নতুন ইটের সড়ক নির্মাণের ফলে শিক্ষার্থী, সাধারণ মানুষের যাতায়াত সহজ হয়েছে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও গতি আসবে বলে আশা করছেন এলাকাবাসী।
প্রকল্পের সভাপতি পাঁজিয়া (ইউপি সদস্য) সালমা বেগম জানান, প্রকল্পের ধরনঃ কাবিখা (খাদ্যশস্য) বরাদ্দের পরিমাণঃ ৪.৮৬৩ মেঃ টন গম। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে পর্যায়ক্রমে এ ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে। গ্রামাঞ্চলের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
ছবিঃ
০৯/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24