
বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউআরসিসি) এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ আবারও সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
উপজেলার ৮৩ টি’ সমবায় সমিতি’র মধ্যে ৮১টি’ সমিতি’র প্রতিনিধিরা ভোট প্রদান করেন। প্রানকৃষ্ণ দাশ নির্বাচনে ছাতা প্রতীকে ৪৯ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল খালেক চেয়ার প্রতিকে ৩২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নির্বাচনে ৩ নম্বর ব্লকে ১জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বী দু-প্রার্থীর মধ্যে মোঃ রেজাউল করিম ৯ ভোটে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী ইকবাল হোসেন (তালাচাবি) প্রতিকে ৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সংশ্লিষ্টরা বলেন, ইতিপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি পদে আবু সালেহ মোঃ ইকবাল ও বিভিন্ন ব্লকের সদস্য পদে সুধীর চন্দ্র দাশ, এসএম লুৎফর রহমান, দীপক চন্দ্র সরকার, দিপংকর সানা ও প্রকাশ চন্দ্র মন্ডল-গন পুনঃ নির্বাচিত হয়েছেন।
২২ এপ্রিল বুধবার সকাল ১০ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে।
ভোট গননাকালে প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমবায় অফিসার মোঃ হুমায়ূন কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সমবায় দপ্তরের পরিদর্শক মোঃ আমির হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে প্রানকৃষ্ণ দাশ পুনরায় সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তিনি সকল সমিতির সভাপতি-সম্পাদক, প্রতিনিধি ভোটার, নির্বাচন পরিচালনা কমিটি, গনমাধ্যম কর্মিসহ বিভন্ন শ্রেনী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।