1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন

পাইকগাছায় মাংস রান্না করতেই সবুজ রং, পানি কালো: থানার হেফাজতে রান্না করা মাংস

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে এক অদ্ভুত ও রহস্যজনক ঘটনার সৃষ্টি হয়েছে। বাজার থেকে কিনে আনা গরুর মাংস কড়াইতে দেওয়ার মাত্র দুই মিনিটের মাথায় সবুজ রঙে রূপ নেয়। একই সাথে সেই মাংস ধোয়ার পর ব্যবহৃত পানিও কুচকুচে কালো রূপ ধারণ করে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাইকগাছা পৌরসভা এলাকায়।
​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ‘মডার্ন বেকারি’র কর্মচারীরা একটি পিকনিকের আয়োজনের জন্য পাইকগাছা মাংস বাজারের ব্যবসায়ী ইসমাইল কসাইয়ের দোকান থেকে ফ্রিজে সংরক্ষিত ৩ কেজি ৯০০ গ্রাম গরুর মাংস ক্রয় করেন। পরে রান্নার জন্য মাংস প্রসেসিং করে কড়াইতে চাপানোর পর মুহূর্তেই ঘটে বিপত্তি। ধোয়ার পানি কালচে হওয়ার পাশাপাশি রান্নার মাত্র দুই মিনিটের মধ্যেই মাংসের বর্ণ গাঢ় সবুজ হতে শুরু করে।
​মাংসের অস্বাভাবিক এমন পরিবর্তন দেখে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ও ধোঁয়াশার সৃষ্টি হয়। দ্রুতই এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায়। পরবর্তীতে ঘটনার গুরুত্ব অনুধাবন করে মাংসসহ পুরো বিষয়টি পাইকগাছা থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রহস্যময় সেই মাংস উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে নেয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। মাংসের নমুনা পরীক্ষাগারে (ল্যাব) পাঠানোর প্রক্রিয়া চলছে। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে ঠিক কী রাসায়নিক বিক্রিয়া বা ভেজালের কারণে এমনটি ঘটেছে।”
​এদিকে, বাজারে নিম্নমানের কিংবা ক্ষতিকর রাসায়নিকযুক্ত মাংস বিক্রি হচ্ছে কি না, তা নিয়ে স্থানীয়দের মনে চরম ক্ষোভ ও ভীতির সৃষ্টি হয়েছে। দ্রুত ল্যাব পরীক্ষার মাধ্যমে রহস্যের আসল কারণ উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24