1. admin@mhnews24.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যশোর অভয়নগরে অভিযান চালিয়ে আওমীলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার। বিভাজনে দুর্বলতা ঐক্যে শক্তি Divide and Rule অর্থ হলো বিভক্ত করো এবং শাসন করো গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং বিছালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সমর্থন ঘোষণা দুস্থ মানবতার সেবায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের জন্য সর্বজনীন পেনশন চালু রাখতে সরকারের উদ্যোগ দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক হাজি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধিদের সাথে সংলাপ

পাইকগাছায় শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার:

খুলনার পাইকগাছায় এক স্কুল শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে বাড়ির দরজা ও শয়নকক্ষের তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার, এটিএম কার্ডসহ মূল্যবান বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার ৯ নম্বর চাঁদখালী ইউনিয়নের কাওয়ালী গ্রামে। গত ২৫ নভেম্বর দিবাগত রাতে স্কুল শিক্ষিকা সায়লা ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মোঃ আমিনুল ইসলামের মেয়ে।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে পরিবারের সদস্যরা বাড়ির দোতলা ভবনের বিভিন্ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে পরিবারের সদস্যদের অজান্তে অজ্ঞাতনামা চোরেরা বাথরুমসংলগ্ন দরজার তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর শয়নকক্ষের তালা ভেঙে ঘরের বিভিন্ন মালামাল তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

পরদিন ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বাড়িতে অবস্থানরত এক ইমাম ঘুম থেকে উঠে নিচতলার বাথরুমের উত্তর পাশের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে বিষয়টি তিনি সায়লা ইসলামের মাকে জানান। তিনি ঘুম থেকে উঠে নিজের শয়নকক্ষের তালাও ভাঙা অবস্থায় দেখতে পান। পরে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের ভেতরে মালামাল এলোমেলো ও তছনছ অবস্থায় দেখতে পান।

এ সময় স্টিলের আলমারির ড্রয়ারে রাখা নগদ ২৫ হাজার ৫০০ টাকা, ৫ আনা ওজনের দুই জোড়া স্বর্ণের কানের দুল, ২ আনা ওজনের একটি স্বর্ণের আংটি এবং ১ আনা ওজনের একটি স্বর্ণের নাকফুল চুরি হয়েছে বলে জানা যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া কৃষি ব্যাংকের পাইকগাছা শাখার একটি এটিএম কার্ডসহ সংসারের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রও চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরিবারের ধারণা, বাড়ির সদস্যরা গভীর ঘুমে থাকার সুযোগ নিয়ে চোরেরা পরিকল্পিতভাবে দরজা ও শয়নকক্ষের তালা ভেঙে ঘরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী স্কুল শিক্ষিকা সায়লা ইসলাম গত ২৭ নভেম্বর শুক্রবার পাইকগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) পিংকু মন্ডল জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, রাতের নিরাপত্তা ভেঙে কীভাবে একটি বসতবাড়িতে এমন চুরির ঘটনা ঘটল? ভুক্তভোগী পরিবার চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24