
“পিকআপের ‘সিক্রেট ডোের’ খুলতেই ৩৪ কেজি গাঁজা! মাধবদীর ভাটপাড়ায় র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর অভিযানে গ্রেফতার ১”
বাংলদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদক উদ্ধার চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অদ্য ২১/০৮/২০২৬ খ্রিঃ তারিখ ১১:৫০ ঘটিকার সময় র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী’র একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী থানাধীন পাঁচদোনা ইউপি ০১নং ওয়ার্ড ভাটপাড়া সাকিনস্থ বাবুর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৪ কেজি গাঁজা ও ০১টি পিকআপ ভ্যানসহ আসামি মোঃ রিটন মিয়া (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
আভিযানিক দলটি প্রথমে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী পিকআপ ভ্যানযোগে কিশোরগঞ্জ জেলাধীন ভৈরব হতে মাদক পরিবহন করে ঢাকা’র উদ্দেশ্যে রওনা করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে উক্ত মাদক ব্যবসায়ীকে মাদক সহ আটক করার উদ্দেশ্যে ২১/০৮/২০২৬খ্রি. তারিখ সকাল ১১:৩০ ঘটিকার সময় নরসিংদী জেলার মাধবদী থানাধীন ভাটপাড়া এলাকায় পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে এবং সন্দেহজনক পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান তল্লাশী করে। তল্লাশীর এক পর্যায়ে দুপুর ১১:৫০ ঘটিকার সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে থামার জন্য সংকেত দিলে পিকআপ ভ্যানের চালক কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ধৃত করা হয়। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে মোঃ রিটন মিয়া (৩৮), পিতা-মৃতঃ আমিনুল, মাতা-হোসনারা, সাং-চাকশাল, ডাকঘর-ভাটপাড়া, থানা-মাধবদী, জেলা-নরসিংদী নাম ঠিকানা প্রকাশ করে। এ সময়ে তাকে পালানোর কারণ জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক কোন উত্তর দিতে না পারায় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতারকৃত আসামীর দেহ ও পিকআপ ভ্যানটি তল্লাশী করে আলামত সমূহ জব্দ করা হয়। আলামতসমূহ যথাক্রমে (i) একটি নীল রংয়ের পিকআপের পিছনে মালামাল বহনের পাটাতনের নিচে নিজেদের তৈরী করা বক্সে সুকৌশলে রক্ষিত অবস্থায় খাকি কসটেপ দিয়ে মোড়ানো ১৭টি বান্ডিলের সর্বমোট ওজন (১৭x২)= ৩৪ কেজি শুকনো গাঁজা, যাহার আনুমানিক মূল্য ৩,৪০,০০০/-টাকা (ii) মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত নীল রংয়ের পিকআপ ভ্যান যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১১-৭২৬৩। র্যাব সদস্য ও উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত পিকআপ ভ্যান ব্যবহার করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নরসিংদীসহ দেশের বিভিন্নস্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত আসামির বিরুদ্ধে নরসিংদী জেলার মাধবদী থানার মামলা নং-৩২, তারিখ-২১/০৮/২০২৬খ্রি., ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ মূলে মামলা রুজু করা হয়েছে।