1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ভাড়া বাসায় পর্ণো ভিডিও তৈরি করে বিক্রি আন্তর্জাতিক পর্ণোসাইটে মূল হোতা আটক বাংলাদেশের শিক্ষাব্যবস্থা জাতীয়করণের গেজেট প্রকাশ কর খুবই বেহাল দশা শিক্ষা প্রতিষ্ঠানগুলো মার্জিত করা দরকার সময় এসেছে এখন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আঃ রশিদ ও সম্পাদক মুফতী মঈনুল ইসলাম ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে আলোচনা। জনাব ফয়জুর রহমান ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন দুর্লভ প্রজাতির বৃক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ তারাবো পৌরসভায় জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী আল আমীনের পক্ষে গণসংযোগ প্রয়াত প্রাক্তন বিধায়ক শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সরিষা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক

পীরগঞ্জ স্টেশনে পকেটমার ও ছিনতাইয়ের আতঙ্ক: নিরাপত্তা জোরদারের দাবী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

​মো. আরফান আলী :
​ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় ও অসতর্কতার সুযোগে টাকা ও মুঠোফোন চুরির ঘটনা বাড়ছে। ট্রেনে উঠানামার সময় পকেটমার ও ছিনতাইয়ের আশঙ্কায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন নিয়মিত যাত্রীরা। এ অবস্থায় স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

​ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ ছাড়াও পার্শ্ববর্তী হরিপুর ও রাণীশংকৈল উপজেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই রেলস্টেশন। প্রতিদিন এ স্টেশন ব্যবহার করে বহু মানুষ শিক্ষা, কর্মসংস্থান চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা, ঠাকূরগাঁও, দিনাজপূর রংপূর, পঞ্চগড় যাতায়াত করেণ। পাশাপাশি শিক্ষার্থী, চাকরীপ্রার্থী ও ব্যবসায়ীদের জন্যও ট্রেন এটি যাতায়াতের প্রধান ভরসা।

​যাত্রীদের অভিযোগ, ট্রেন স্টেশনে পৌঁছানোর পর উঠানামার সময় প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় তৈরী হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু চক্র যাত্রীদের পকেট থেকে টাকা কিংবা হাতব্যাগ ও মুঠোফোন নিয়ে চম্পট দেয়। ভিড়ের মধ্যে অনেক সময় ভুক্তভোগীরা জিনিসপত্র হারানোর বিষয়টি তাৎক্ষণিকভাবে টেরও পান না।

​সম্প্রতি এক শিক্ষার্থীর মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে এই শঙ্কা আরও তীব্র হয়েছে। ওই শিক্ষার্থীর অভিযোগ, ফোন হারানোর পর নিজের নম্বরে কল করলে অপর প্রান্ত থেকে ফোনটি ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা দাবি করা হয়। দরিদ্র পরিবারের ওই শিক্ষার্থীর জন্য এমন ঘটনা চরম ভোগান্তি ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

​স্থানীয় যাত্রীদের ভাষ্য, যাতায়াতের জন্য ট্রেন তাঁদের কাছে অন্যতম সাশ্রয়ী ও নিরাপদ মাধ্যম। বিশেষ করে অসুস্থ রোগী নিয়ে যাতায়াতকারী পরিবার এবং শিক্ষার্থীদের জন্য এ স্টেশনের গুরুত্ব অপরিসীম। কিন্তু যাত্রাপথে মূল্যবান জিনিসপত্র হারানোর ভয় থাকলে যাত্রীদের ভোগান্তি বহুগুণ বেড়ে যায়।
​নিয়মিত যাতায়াতকারীদের মতে, শুধু যাত্রীদের ব্যক্তিগত সতর্কতা নয়, স্টেশনের সার্বিক নিরাপত্তাব্যবস্থাও কার্যকর করা জরুরি। প্ল্যাটফর্মে সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধির ওপর নজরদারি, তাৎক্ষণিক অভিযোগ জানানোর ব্যবস্থা এবং পর্যাপ্ত নিরাপত্তাকর্মীর উপস্থিতি নিশ্চিত করা গেলে যাত্রীদের উদ্বেগ অনেকটাই কমবে।

​বিশেষ করে ট্রেন আসা-যাওয়ার ব্যস্ত সময়ে স্টেশনে পুলিশের টহল না থাকায় চূরি- ছিনতাই ঘটনা ঘটেছে। ষ্টেশনে কোন সিসিটিভি ক্যামেরার নাই, সিসিটিভি কার্যকারিতা নিশ্চিত করা এবং অভিযোগ পেলে দ্রুত আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে ট্রেনযাত্রার সময় যাত্রীদের নিজ নিজ মুঠোফোন, মানিব্যাগ ও মূল্যবান জিনিসপত্রের প্রতি বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মাঝে মধ্যে চোর কে ধৃত করা হলেও পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে না, উত্তম- মধ্যম দিয়ে ছেড়ে দেওয়া প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

​পীরগঞ্জ রেলস্টেশন দিয়ে প্রতিদিন যাতায়াতকারী হাজারো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবী। যাত্রীদের এই অভিযোগগুলো খতিয়ে দেখে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে স্টেশনকেন্দ্রিক অপরাধ কমবে এবং সাধারণ মানুষ নিশ্চিন্তে রেলপথে যাতায়াত করতে পারবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রমাণিক জানান, এটি মূলত জিআরপি পুলিশে একতিয়ার ভূক্ত।

” বাংলাদেশ পল্লী ফেডারেশন এর ভাইস-চেয়ারম্যান ও সাংবাদিক নূর ইসলাম নোবেল জানান পীরগঞ্জ রেলওয়ে ষ্টেশনে রেলওয়ে যাত্রীদের নিরাপত্তার জন্য ” রেলওয়ে নিরাপত্তা বাহিনী (RNB)” বুথ স্থাপন করতে হবে।”

পীরগঞ্জ রেলওয়ে ষ্টেশন মাষ্টার জনতা রাণী রায় বলেন, নিরাপত্তা যাত্রীদের জন্য মাইকে সর্তকতামূলক ঘোষণা দেওয়া হয়, নিজের সাবধনতা অবলম্বন করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24