1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ভাড়া বাসায় পর্ণো ভিডিও তৈরি করে বিক্রি আন্তর্জাতিক পর্ণোসাইটে মূল হোতা আটক বাংলাদেশের শিক্ষাব্যবস্থা জাতীয়করণের গেজেট প্রকাশ কর খুবই বেহাল দশা শিক্ষা প্রতিষ্ঠানগুলো মার্জিত করা দরকার সময় এসেছে এখন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আঃ রশিদ ও সম্পাদক মুফতী মঈনুল ইসলাম ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে আলোচনা। জনাব ফয়জুর রহমান ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন দুর্লভ প্রজাতির বৃক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ তারাবো পৌরসভায় জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী আল আমীনের পক্ষে গণসংযোগ প্রয়াত প্রাক্তন বিধায়ক শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সরিষা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক

পীরগাছায় স্বপ্ন মানব সেবা সংস্থার আয়োজনে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রংপুরের পীরগাছায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের ভক্তের বাজার এলাকায় SNK DREAM Foundation—A Brand of Dream for Humanity, Welfare and Development Organization (DHWDO) স্বপ্ন মানব সেবা ও উন্নয়ন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটি একটি দাতব্য, অরাজনৈতিক, অলাভজনক, অসাম্প্রদায়িক ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান।
সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ সবুজ মিয়ার সভাপতিত্বে এবং সাবেক ব্যাংক কর্মকর্তা মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান আকন্দ (মেম্বার), ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শিউলি আক্তার, তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফারুকুল ইসলাম রাখু, ডা. রুবেল মিয়া এবং নেকমামুদ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং স্থানীয় মানুষের মধ্যে প্রায় ৫০০টি বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এ সময় আয়োজক সংগঠনের সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24