1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন।

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:-“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।

​রোববার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী
​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি ইনস্ট্রাক্টর আশরাফুল ইসলাম এবং উপজেলা পল্লী জিবিকায়ন কর্মকর্তা মোরশেদ আলী।

​এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, যুবদল নেতা আবুল কালাম আজাদ,বি এন পির নেতা মোঃ শাহ্জামান আব্দুল জব্বার ও রাকিব নিতপুর ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মোঃ সালাউদ্দিন আহমেদ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং রূপালি ইলিশসহ দেশীয় মাছের বংশবৃদ্ধিতে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24