1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী জেলার
বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের বাসিন্দা এসআই তনয় কুমার এবং তার ভাই ও বাবার বিরুদ্ধে প্রতিবেশি কলেজ শিক্ষক বিধান চন্দ্র প্রামানিকের বাড়িঘর ভাংচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নিরেন্দ্রনাথ প্রামানিক বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সরজমিনে গিয়ে জানা গেছে, গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের হিন্দুপাড়ায় মন্দির সংলগ্ন বসতবাড়ির জমি নিয়ে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানায় কর্মরত এসআই তনয় কুমারের বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিকের সঙ্গে প্রতিবেশি মোহনপুর ডিগ্রি কলেজের প্রভাষক বিধান চন্দ্র প্রামানিকের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। এসআই তনয় কুমারের নির্দেশে তার বড় ভাই কনক রঞ্জন ও বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিক পাইকপাড়া গ্রামের লাঠিয়াল বাহিনীর প্রধান ইমন আলী, চন্ডিপুর গ্রামের নয়ন আলী ও একই গ্রামের নুরুল ইসলাম সহ এলাকার চিহ্নিত ১০-১২ জন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে প্রভাষক বিধান চন্দ্র প্রামানিকের বসতবাড়ির পাকা ঘর ও টিনের চালা ভেঙ্গে দেন। এ সময় বাঁধা দিতে গেলে তার বাবা ও মাকে মারধর করা হয়। এ বিষয়ে এসআই তনয় কুমারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, এই ঘটনার সঙ্গে তার কোন সম্পৃক্ততা নাই এবং ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে দাবি করেন। তবে এসআই তনয় কুমারের বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিক বলেন, প্রায় ৫-৬ বছর পূর্বে প্রতিবেশি নীরেন্দ্রনাথ প্রামানিক ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তার পৈত্রিক সম্পতি জবর দখল করে পাকা গোয়াল ঘর নির্মান করেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে একাধিক বার উভয় পক্ষ আমিন নিয়ে এসে জমি মাপযোগ করে সীমানা নির্ধারনের কথা বলা হয়। কিন্তু নীরেন্দ্রনাথ ও তার ছেলে প্রভাষক বিধান চন্দ্র সে বিষয়ে কোন কর্ণপাত না করে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এ কারণে এলাকার লোকজনের সহায়তায় তিনি তার পৈত্রিক সম্পত্তি অবৈধ দকল মুক্ত করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এদিকে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেছেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24