
ডেক্স রিপোর্ট
আজ সোমবার ৬/৭/২০২৬ ইং তারিখে অভয়নগর উপজেলা ৮ নং ওয়ার্ড মধ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যশোর ৮৮ এর ৪ আসনের এমপি জনাব গোলাম রসুল সাহেব কতৃক দুটি চেয়ার ও একটি সিলিং ফ্যান উপহার দেওয়া হয়।
বিদ্যালয়ে চেয়ার ও সিলিং ফ্যান দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর ওয়ার্ড সভাপতি এবং মধ্যপুর প্রাইমারী স্কুলের সভাপতি শেখ মামুন হোসেন,উক্ত প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষীকা আরতী মল্লিক।
উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমীক কল্যান ফেডারেশনের ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন এর সেক্রেটারি লোকমান হেকিম, ৮ নং ওয়ার্ডের যুব জামায়েতের সভাপতি ইয়াসিন মোল্যা ও যুব জামায়াত ইউনিট সভাপতি মোবারক হোসেন নয়ন।
তবে তারা এই উপহার প্রক্রিয়া চলমান থাকবে বলে আসা ব্যাক্ত করেন।
এসময় উপস্থিত সকলে এম পি মহোদয়কে সন্তুষ্টচিত্তে শুভেচ্ছা ও ধন্যবাদ ঙ্গাপন করেন।