1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ফজরের পথে ইমামকে মারধর, মোটরসাইকেল ছিনতাই; স্মার্টফোন ফেলে পালাল ছিনতাইকারী

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পঠিত

‎নিজস্ব প্রতিবেদক(মণিরামপুর) যশোরঃ

যশোরের মণিরামপুরে ফজরের নামাজের উদ্দেশ্য মসজিদে যাওয়ার পথে আমান উল্লাহ(৫৮) নামে এক মসজিদের ইমামের পথ আটকে মারধর ও তার ব্যবহারিত ১২৫ সিসির মোটরসাইকেল ছিনতাইয়ের ঘঠনা ঘঠেছে। তবে নিজেদের ভুলে ছিনতাই কারীদের একজনের ব্যবহারিত ১টি স্মার্ট ফোন ও ২টি জিআই পাইপ ফেলে রেখে যাওয়াতে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এ ঘঠনায় হামলার স্বীকার হওয়া উপজেলার খেদাপাড়া ইউনিয়নের আঃ গফুরের ছেলে হেলাঞ্চী বাজার মসজিদের ইমাম আমান উল্লাহর স্ত্রী সেলিনা খাতুন মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

‎অভিযোগ সূত্রমতে, শনিবার (২৫শে জুলাই) ফজরের আজানের পরপরই ৪ঃ৪৫ মিঃ এর দিকে আমান উল্লাহ বাড়ি থেকে বের হয়ে কিছুদূর গেলে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের নিকটবর্তী পাকা সড়কের উপর পূর্ব হতে ওঁৎ পেতে বসে থাকা দূর্বৃত্তরা সড়কে পাঠখড়ির বোঝা ফেলে তাকে গতিরোধ করে। দাড়িয়ে গেলে পেছন দিক থেকে আসা এক দূর্বীত্ত তার মাথায় সজোরে আঘাত করলে ইমাম আমান উল্লাহ মাটিতে লুটিয়ে পড়ে।

পরে আশপাশের লোকজন আসতে লাগলে তার মোটরসাইকেল নিয়ে পালানোর সময় কোন এক দূর্বীত্তের ব্যবহারিত ১টি রিডমি স্মার্টফোন ও হামলায় ব্যবহারিত ২টি জিআই পাইপ ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহত ইমামকে ধরাধরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘঠনায় ঘঠনাস্থল পরিদর্শন ও উদ্ধার হওয়া ফোন,জিআই পাইপ হেফাজতে নেই মণিরামপুর থানা পুলিশ।

‎আহতকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান যশোর ৫(মণিরামপুর) আসনের সাংসদ সদস্য এড গাজী এনামুল হক (এমপি)। ‎ঘঠনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত চলমান আছে বলে জানিয়েছেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সাঈদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24