1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফুলতলায় খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন, বিনামূল্যে বীজ-সার ও ৩,৭৪০টি চারা পেলেন কৃষকরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

।মোহাম্মদ সবুর শেখ।ফুলতলা (খুলনা) প্রতিনিধি:

খুলনার ফুলতলা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার, উফশী আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজি বীজ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন ফুলতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচি রানী সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফ হোসেন।
এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি উৎপাদন বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে চলতি খরিপ-২ মৌসুমে তিনটি বিশেষ ক্যাটাগরিতে সরকারি প্রণোদনা কৃষকদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
রোপা আমন (উফশী) উৎপাদন প্রণোদনা:
এ কর্মসূচির আওতায় ৩০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উচ্চ ফলনশীল (উফশী) রোপা আমনের বীজ, ১০ কেজি ডিএপি (DAP) সার এবং ১০ কেজি এমওপি (MoP) সার প্রদান করা হয়।
পারিবারিক পুষ্টি বাগান ও গ্রীষ্মকালীন সবজি চাষ সহায়তা:
৫২০ জন কৃষক-কৃষাণীকে উন্নত জাতের ৭ ধরনের গ্রীষ্মকালীন সবজি বীজের পাশাপাশি ১৫ কেজি ডিএপি এবং ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়, যাতে বসতবাড়ির আঙিনায় পুষ্টিকর সবজি উৎপাদন বাড়ে।
বৃক্ষরোপণ কর্মসূচি:
পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে চলতি মৌসুমে মোট ৩,৭৪০টি মানসম্মত চারা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ২,৮০০টি নারিকেল চারা এবং ৯৪০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। প্রতিটি চারার সঙ্গে একটি খুঁটি ও ৫ কেজি জৈব সার (গোবর) প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষিবান্ধব এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24