1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফুলতলায় রবীন্দ্র জন্মজয়ন্তী ও লোকমেলা উৎযাপন উপলক্ষে স্থানীয় প্রশাসন,সাংবাদিক,ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯০ বার পঠিত

মোঃ সবুর শেখ।ফুলতলা (খুলনা) উপজেলা প্রতিনিধি,৩রা মে ২০২৬ রবিবার, খুলনা।

খুলনার ফুলতলা উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলার আয়োজন করা হয়েছে। আগামী ৮, ৯ ও ১০ মে এ উৎসব অনুষ্ঠিত হবে রবীন্দ্র কমপ্লেক্স প্রাঙ্গণে, যা কবিগুরুর শ্বশুরবাড়ি হিসেবে ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
এ আয়োজনকে কেন্দ্র করে রোববার আজ (৩ মে ২০২৬) সকাল ১০টায় ফুলতলা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে স্থানীয় প্রশাসন ,সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজকরা জানান, ১৯৯৫ সাল থেকে জাতীয় পর্যায়ে নিয়মিতভাবে এ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়ে আসছে।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে খুলনা জেলা পর্যায়ে একটি কমিটি গঠন করা হবে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে উপজেলা পর্যায়েও পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলার ইউএনও সূচি রানি সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ফুলতলা বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান জনাব শেখ আবুল বাশার, দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শরিফুল ইসলাম, এসিল্যান্ড ফুলতলা, জনাব তৌহিদ রেজা, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইন্জিনিয়ার মনির হাসান টিটোসহ স্থানীয় গণমাধ্যম প্রেস ক্লাবের সভাপতি শেখ তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামসুল আলম খোকন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24