
ডেক্স রিপোর্ট
আজ ০৯/০৭/২০২৬ তারিখ বৃহস্পতিবার খুলনা জেলার দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবার এবং ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন মিজ্ হুরে জান্নাত, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুল ইসলাম, উপ-পরিচালক, স্থানীয় সরকার, খুলনা, জনাব সুজন দাশ গুপ্ত, উপজেলা নির্বাহী অফিসার, দিঘলিয়া, জনাব মোঃ আব্দুল করিম, জেলা ত্রাণ কর্মকর্তা, খুলনা
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খুলনা জেলা প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।