1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ২০ টাকায় পরীক্ষা, ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

বকশীগঞ্জে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ভেঙে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১২ অক্টোবর) উপজেলার বগারচর ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার ও পাইপ ভেঙে ধ্বংস করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা-পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশের ক্ষতি রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24