1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে আজ (বুধবার) সংসদ ভবনে রাজধানীর সনামধন্য স্কুলের বাচ্চাদের নিয়ে অংকন প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

ডেক্স রিপোর্ট

ঢাকা, বুধবার, ০৫ আগস্ট ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে আজ (বুধবার) সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল “রঙ তুলিতে জুলাই ২৪”। এই প্রতিযোগিতায় প্রথম গ্রুপে ৫ বছর বয়স থেকে ৮ বছর এবং দ্বিতীয় গ্রুপে ৮+ বছর থেকে ১২ বছর বয়সী রাজধানীর বিভিন্ন স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলাকালীন উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য শওকত আরা আক্তার বলেন, জুলাই আমাদের চেতনা, আমাদের অনুপ্রেরণা। আজকের প্রতিযোগিতায় শিশুদের রং তুলিতে জুলাইয়ের চিত্র ফুটে উঠেছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব বলেন, বাচ্চারা কীভাবে জুলাইকে ধারণ করে তা আজকের চিত্রাঙ্কন এর মাধ্যমে ফুটে উঠেছে। পরবর্তী প্রজন্ম এর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে।

জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24