
ডেক্স রিপোর্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামী, পটুয়াখালী জেলার উদ্যোগে রুকনদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাসনাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল।
ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ
এবং অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল মহানগরী।
সভায় সভাপতিত্ব করেন মোঃ নাজমুল আহসান অ্যাডভোকেট, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পটুয়াখালী জেলা।
আলোচনা সভায় রুকনদের আদর্শিক মান, নৈতিক চরিত্র, সাংগঠনিক দায়িত্ব এবং সমাজের প্রতি তাঁদের কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, একজন রুকন কেবল সংগঠনের কর্মী নন; তিনি সমাজের কল্যাণে নিবেদিত একজন দায়িত্বশীল মানুষ। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, তাদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করা এবং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করাই একজন রুকনের অন্যতম দায়িত্ব।
বক্তারা মাদকের ভয়াবহ বিস্তার রোধে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, সমাজকে মাদকমুক্ত করতে মাদকের মূল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এই অপশক্তির কবর রচনা করতে হবে।
একটি আদর্শ, মানবিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রত্যেক রুকনকে আরও দায়িত্বশীল, জনবান্ধব ও সেবামুখী ভূমিকা পালনের আহ্বানের মধ্য দিয়ে আলোচনা সভা সম্পন্ন হয়।