1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পটিয়ায় প্যারালাইসিসে আক্রান্ত নারীর পৈতৃক বসতভিটা দখলের অপচেষ্টার অভিযোগ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকায় ডিলিট হওয়া ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিশেষ পথসভা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অভয়নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্ভোদনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার আদালতে যুবকের কঠোর সাজা চুড়ামনকাঠি বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চুরি নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

বাউফলের উন্নয়ন হবে সবাইকে নিয়ে, সবার জন্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

ডেক্স রিপোর্ট
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাউফলের উন্নয়ন হবে সবাইকে নিয়ে, সবার জন্য। দল-মত ও ধর্ম-বর্ণনির্বিশেষে সকল নাগরিকের কল্যাণে সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মান্নান প্যাদা বাড়ির ২০০ ফুট কাঁচা সড়কে কাবিখা প্রকল্পের আওতায় ইটের সলিংয়ের কাজ সম্পন্ন হওয়ার পর সড়কটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, বাউফল পৌরসভা নামের দিক থেকে পৌরসভা হলেও নাগরিক সেবার মান ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে রয়েছে। নির্বাচনের আগে থেকেই আমরা এটিকে একটি মানসম্মত পৌরসভায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে আসছি। এ লক্ষ্যে পৌরসভার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি এবং বেশ কিছু পরিকল্পনা গ্রহণের পাশাপাশি উন্নয়নকাজও শুরু করেছি।

তিনি বলেন, বর্তমানে পৌরসভায় নির্বাচিত কোনো জনপ্রতিনিধি না থাকায় স্বাভাবিকভাবেই উন্নয়ন কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছে। তারপরও বাউফল পৌরসভা আমার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় এখানকার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি আপনাদের খাদেম ও সেবক হিসেবে পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, পৌরসভার নাগরিকরা অনেক ক্ষেত্রে একটি ইউনিয়নের নাগরিকদের তুলনায়ও বেশি ভোগান্তিতে রয়েছেন। এ অবস্থা পরিবর্তনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। তাঁদের কাছ থেকে উন্নয়নসংক্রান্ত কিছু প্রস্তাবনাও পাওয়া গেছে। এসব প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফল পৌরসভাকে কীভাবে আরও উন্নত করা যায় এবং নাগরিক সেবার মান কীভাবে বাড়ানো যায়, সে লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। আপনারা ধৈর্য ধরবেন। আজ ৯ নম্বর ওয়ার্ডের যে সড়কটির কাজ সম্পন্ন হয়েছে, সেটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। ইটের সলিংয়ের ফলে এখন সড়কটি হাঁটাচলার উপযোগী হয়েছে।

সড়কটি পরিদর্শনকালে তিনি আরও বলেন, স্থানীয় মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তাটি আরও প্রশস্ত করা প্রয়োজন। তাই সংসদ সদস্য হিসেবে আমার নিজস্ব বরাদ্দ থেকে প্রয়োজনীয় অর্থ দিয়ে সড়কটির বর্ধিতকরণের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল পৌর জামায়াতের সেক্রেটারি নুরুল আলম, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. জাফর ইকবাল, ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সোহাগ খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24